বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরুর সম্পূর্ণ গাইড
বাংলাদেশে ড্রপ শিপিং বিজনেস শুরুর সম্পূর্ণ গাইড
বাংলাদেশে ড্রপ শিপিং বিজনেস শুরু করার এ টু জেড গাইডলাইন! জানুন ব্যাবসার
প্রকারভেদ, আয় করার উপায়, সঠিক পার্টনার নির্বাচন এবং মাল্টি-সাপ্লায়ার
প্রযুক্তির ব্যবহার। জিও ট্র্যাকিং ও স্মার্ট রুট অপ্টিমাইজেশনের মাধ্যমে
লজিস্টিকস খরচ কমিয়ে কীভাবে একটি সফল ও দীর্ঘমেয়াদি ড্রপ শিপিং এম্পায়ার গড়ে
তুলবেন, তা বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ড্রপ শিপিং বলতে, আমরা সেই ধরনের ব্যাবসা কে বুঝি, যেখানে পণ্য স্টক না করেও
বিক্রি করা যায়।
কাস্টমারের অর্ডার অনুযায়ী সাপ্লায়ারের মাধ্যমে সরাসরি গ্রাহকের কাছে পণ্য
পোঁছানো যায়। বাংলাদেশে স্বল্প পুঁজিতে অনলাইন আয়ের অন্যতম মাধ্যম হলো ড্রপ শিপিং
বিজনেস।
পোস্ট সূচিপত্র : বাংলাদেশে ড্রপ শিপিং বিজনেস শুরুর সম্পূর্ণ গাইড!
- ড্রপ শিপিং বিজনেস কী এবং এর আধুনিক প্রকারভেদ।
- বাংলাদেশে ড্রপ শিপিংয়ের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের সম্ভাবনা
- সফল ড্রপ শিপিং ব্যাবসা শুরুর রোডম্যাপ ও প্রয়োজনীয় উপাদান
- লাভজনক পণ্য ও সঠিক ড্রপ শিপিং পার্টনার নির্বাচন
- ড্রপ শিপিং থেকে আয়ের সঠিক উপায় ও উপার্জনের সম্ভাবনা।
- ফুলফিলমেন্ট প্রক্রিয়ায় রুট প্ল্যানিং চ্যালেঞ্জ ও তার সমাধান।
- খরচ ব্যবস্থাপনায় কৌশলগত রুট অপ্টিমাইজেশনের ভূমিকা
- একাধিক সরবরাহকারী সমন্বয়ে প্রযুক্তি একীকরণ
- ড্রপশিপারদের জন্য সহায়ক হাতিয়ার হিসেবে 'জিও'
- ড্রপশিপিং বিজনেস কেন করবেন এবং এর পূর্বপ্রস্তুতি
- ড্রপশিপিং বিজনেস প্রক্রিয়া
- বাংলাদেশে ড্রপ শিপিং বিজনেস শুরুর করার পদ্ধতি
- কিছু সাধারণ প্রশ্ন-উত্তর
- উপসংহার
ড্রপ শিপিং বিজনেস কী এবং এর আধুনিক প্রকারভেদ।
ড্রপ শিপিং হলো একটি আধুনিক ই-কমার্স বিজনেস মডেল, যেখানে বিক্রেতাকে কোনো পণ্য
আগে থেকে কিনে স্টক বা ইনভেন্টরিতে রাখতে হয় না। কাস্টমার যখন ওয়েবসাইটের মাধ্যমে
অর্ডার করে, তখন বিক্রেতা সেই অর্ডারের বিবরণ সরাসরি মূল সাপ্লায়ার বা হোলসেলারকে
পাঠিয়ে দেয় এবং সাপ্লায়ারই পণ্যটি কাস্টমারের ঠিকানায় ডেলিভারি করে।
বর্তমান সময়ে এই ব্যবসায় বেশ কিছু আধুনিক প্রকারভেদ দেখা যায়, যার মধ্যে প্রিন্ট
অন ডিমান্ড (পি ও ডি), হোয়াইট লেভেল, ড্রপ শিপিং এবং রিজিওনাল মডেল অন্যতম।
এছাড়া, নিজস্ব ব্র্যান্ডিং লোগো ব্যবহার করে কাস্টমাইজড প্রোডাক্ট ড্রপ শিপিং
করার প্রবণতা বিশ্বব্যাপী এবং স্থানীয় বাজারে এখন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে।
বাংলাদেশে ড্রপ শিপিংয়ের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের সম্ভাবনা
বাংলাদেশে ড্রপ শিপিং বিজনেস এখন একটি বিকাশমান পর্যায়ে রয়েছে এবং ড্রপ আপ, সেলার
বা ড্রপ শপের মতো স্থানীয় প্ল্যাটফর্মগুলোর কারণে এটি নতুন রূপ পাচ্ছে। দেশের
তরুণ উদ্যোক্তারা ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ব্যবহার করে ক্যাশ অন ডেলিভারি (সি ও
ডি) সুবিধাসহ দেশীয় সাপ্লায়ারদের পণ্য নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
উন্নত ইন্টারনেট অবকাঠামো, ডিজিটাল পেমেন্ট গেটওয়ের সহজলভ্যতা এবং স্মার্ট
লজিস্টিকস সার্ভিসের কারণে আগামী দিনে বাংলাদেশে ড্রপ শিপিংয়ের ভবিষ্যৎ অত্যন্ত
উজ্জ্বল। ২০২৬ সাল নাগাদ গ্রামীণ পর্যায়েও ই-কমার্সের বিস্তার ঘটার ফলে এই
সেক্টরে বড়ো ধরনের প্রবৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে যাচ্ছে।
সফল ড্রপ শিপিং ব্যাবসা শুরুর রোডম্যাপ ও প্রয়োজনীয় উপাদান সেগমেন্ট
একটি সফল ড্রপ শিপিং ব্যাবসা শুরু করতে, প্রথমে আপনাকে একটি লাভজনক ক্যাটাগরি বা
নিশ সিলেক্ট করতে হবে এবং বাজার গবেষণা করতে হবে। এরপর শপিফাই, উ-কমার্স অথবা
সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে একটি আকর্ষক অনলাইন স্টোর সাজাতে হবে, যা ক্রেতাদের
সহজেই কেনাকাটা করতে আকৃষ্ট করবে।
এই ব্যাবসার জন্য আবশ্যকীয় উপাদানের মধ্যে রয়েছে একটি হাই-স্পিড ইন্টারনেট
কানেকশনযুক্ত ল্যাপটপ বা স্মার্টফোন, একটি প্রফেশনাল অনলাইন পেমেন্ট সেটআপ, এবং
প্রাথমিক বিজ্ঞাপন বাজেট। এর পাশাপাশি কাস্টমারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের
জন্য একটি কার্যকর কাস্টমার সাপোর্ট সিস্টেম তৈরি রাখা অপরিহার্য।
আরও পড়ুন ঃবাংলা আর্টিকেল লিখে আয় করার সহজ উপায়
লাভজনক পণ্য ও সঠিক ড্রপ, শিপিং পার্টনার নির্বাচন, সেগমেন্ট
ড্রপশিপিংয়ে সফল হওয়ার মূল চাবিকাঠি হলো এমন সব পণ্য নির্বাচন করা যা সহজে বাজারে
পাওয়া যায় না কিন্তু মানুষের দৈনন্দিন সমস্যা সমাধান করে। লাইফস্টাইল
অ্যাক্সেসরিজ, ইউনিক গ্যাজেটস এবং ট্রেন্ডিং বিউটি প্রোডাক্টস সাধারণত হাই
ডিমান্ড আইটেম হিসেবে দ্রুত বিক্রি হয় এবং এগুলোতে ভালো প্রফিট মার্জিন থাকে।
সঠিক ড্রপ শিপিং পার্টনার বা সাপ্লায়ার নির্বাচনের সময় তাদের পণ্যের গুণগত মান,
ইনভেন্টরি আপডেট রাখার গতি এবং শিপিং টাইমিং কঠোরভাবে যাচাই করা উচিত। ভুল
সাপ্লায়ার নির্বাচন করলে ডেলিভারি বিলম্বিত হয়, যা আপনার ব্যাবসার সুনাম নষ্ট
করতে পারে এবং কাস্টমার রিফান্ডের হার বাড়িয়ে দেয়।
ড্রপ শিপিং থেকে আয়ের সঠিক উপায় ও উপার্জনের সম্ভাবনা সেগমেন্ট
ড্রপ শিপিং থেকে আয় করার মূল উপায় হলো পাইকারি মূল্যের সাথে একটি যুক্তিসংগত
প্রফিট, মার্জিন ও ট্যাক্স বা কুরিয়ার চার্জ যোগ করে খুচরা মূল্য নির্ধারণ করা।
কাস্টমার যখন আপনার নির্ধারিত চড়া মূল্যে পণ্যটি কিনবে, তখন সাপ্লায়ারের পাওনা
পরিশোধ করার পর বাকি পুরো অংশটিই আপনার নেট প্রফিট হিসেবে থাকবে।
এই বিজনেস মডেল থেকে আয়ের সম্ভাবনা সীমাহীন এবং এটি সম্পূর্ণরূপে আপনার মার্কেটিং
কৌশল ও সঠিক কাস্টমার টার্গেটিংয়ের ওপর নির্ভর করে। প্রাথমিক অবস্থায় পার্ট-টাইম
হিসেবে শুরু করলেও, সঠিক ব্র্যান্ডিং এবং রিটার্নিং কাস্টমার বেস তৈরি করতে পারলে
প্রতি মাসে বড়ো অঙ্কের রেভিনিউ জেনারেট করা সম্ভব।
ফুলফিলমেন্ট প্রক্রিয়ায় রুট প্ল্যানিং চ্যালেঞ্জ ও তার সমাধান।
ড্রপ শিপিংয়ের অন্যতম বড়ো লজিস্টিকস চ্যালেঞ্জ হলো, অর্ডার ফুলফিলমেন্টের সময়
সঠিক রুট বা পথ নির্ধারণ করা এবং সময়মতো ডেলিভারি নিশ্চিত করা। বিশেষ করে
দূরবর্তী বা প্রত্যন্ত অঞ্চলে পারসেল পাঠানোর ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসগুলোর
ধীরগতি এবং ডেলিভারি ফেইলিওর ব্যাবসার খরচ অনেক বাড়িয়ে দেয়।
এই সংকটের আধুনিক সমাধান হলো এমন একটি লজিস্টিকস পার্টনার ব্যবহার করা, যারা
অ্যাডভান্সড রুট প্ল্যানিং এবং স্বয়ংক্রিয় ট্র্যাকিং সুবিধা প্রদান করে। এর ফলে,
ডেলিভারি পারসনরা সবচেয়ে কম সময়ে ছোট পথ ব্যবহার করে কাস্টমারের দোরগোড়ায় পণ্য
পৌঁছে দিতে পারে এবং রিটার্ন রেট কমে যায়।
আরও পড়ুন ঃ একজন আদর্শ বিক্রয়কর্মীর আত্মকথা
খরচ ব্যবস্থাপনায় কৌশলগত রুট অপ্টিমাইজেশনের ভূমিকা
কৌশলগত রুট অপ্টিমাইজেশন সরাসরি ড্রপশিপিং ব্যাবসার পরিবহন ও কুরিয়ার খরচ কমাতে
অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। ডেলিভারি রুটের দূরত্ব এবং যানজট বিশ্লেষণ করে
আগে থেকে সঠিক পরিকল্পনা করলে জ্বালানি খরচ ও ডেলিভারি পারসনদের অতিরিক্ত সময়
অপচয় রোধ করা সম্ভব হয়।
লজিস্টিকস খরচ কমে যাওয়ার কারণে ড্রপ শিপার রা পণ্যের ওপর প্রতিযোগিতামূলক মূল্য
নির্ধারণ করতে পারেন, যা বাজারে তাদের সেলস বাড়িয়ে দেয়। একই সাথে দ্রুততম সময়ে
পারসেল ডেলিভারি হওয়ার কারণে কাস্টমার স্যাটিসফ্যাকশন বা ক্রেতার সন্তুষ্টি
বহুগুণ বৃদ্ধি পায়, যা ব্যাবসার রিটেনশন বাড়ায়।
একাধিক সরবরাহকারী সমন্বয়ে প্রযুক্তি একীকরণ
একজন কাস্টমার যখন আপনার স্টোর থেকে একসঙ্গে দুটি আলাদা সাপ্লায়ারের পণ্য অর্ডার
করে, তখন ফুলফিলমেন্ট প্রক্রিয়াটি বেশ জটিল হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে বিশেষায়িত
ই-কমার্স সফ্টওয়্যার ও এপিআই একীকরণ করা অত্যন্ত জরুরি, যা স্বয়ংক্রিয়ভাবে
অর্ডারগুলোকে আলাদা করে দেয়।
আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে একটি কেন্দ্রীয় ড্যাশবোর্ড থেকেই একাধিক ভিন্ন
ভিন্ন সরবরাহকারীর রিয়েল-টাইম ইনভেন্টরি, স্টক ব্যাকআপ এবং শিপিং স্ট্যাটাস
মনিটার করা যায়। এটি ম্যানুয়াল ভুলের সম্ভাবনা সম্পূর্ণ দূর করে এবং
মাল্টি-সাপ্লায়ার মডেলকে অনেক বেশি সহজ ও গতিশীল করে তোলে।
ড্রপশিপারদের জন্য সহায়ক হাতিয়ার হিসেবে 'জিও'
জিও-লোকেশন বা ভৌগোলিক ট্র্যাকিং ডেটা ড্রপ শিপিং ব্যাবসার সেলস বাড়াতে এবং
কাস্টমার বিহেভিয়ার বুঝতে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। এর মাধ্যমে
উদ্যোক্তারা সহজেই আইডেন্টিফাই করতে পারেন যে কোন নির্দিষ্ট জেলা বা অঞ্চলে কোন
ধরনের পণ্যের চাহিদা বা ট্রেন্ড সবচেয়ে বেশি রয়েছে।
এই জিও-টার্গেটিং ডেটা ব্যবহার করে ফেসবুক বা গুগলে নির্দিষ্ট লোকেশনভিত্তিক
বিজ্ঞাপন রান করলে, বিজ্ঞাপনের পেছনে অপ্রয়োজনীয় ডলার অপচয় হওয়া বন্ধ হয়। কম খরচে
সঠিক ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব হয়, এবং ডেলিভারির জন্য সবচেয়ে কাছের ওয়্যারহাউজ
বা কুরিয়ার হাব নির্বাচন করা সহজ হয়।
ড্রপশিপিং বিজনেস কেন করবেন এবং এর পূর্বপ্রস্তুতি
প্রথাগত ব্যাবসার মতো বড়ো অঙ্কের পুঁজি বিনিয়োগ বা ফিজিক্যাল শপ ছাড়াই, যে-কোনো
স্থান থেকে ড্রপ শিপিং ব্যাবসা পরিচালনা করা সম্ভব। এটি একটি অত্যন্ত লো-রিস্ক বা
কম ঝুঁকিপূর্ণ বিজনেস মডেল, যেখানে কোনো প্রোডাক্ট বিক্রি না হলে আপনার আর্থিক
ক্ষতির কোনো সম্ভাবনাই থাকে না।
তবে ব্যাবসা শুরু করার আগে আপনাকে ডিজিটাল মার্কেটিং, বেসিক ওয়েবসাইট
ম্যানেজমেন্ট এবং কাস্টমার সাইকোলজি সম্পর্কে ভালো ধারণা নিতে হবে। একই সাথে
সাপ্লায়ারদের রিফান্ড বা রিটার্ন পলিসি এবং লোকাল পেমেন্ট উইথড্রাল সিস্টেমগুলো
সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত আবশ্যকীয় একটি পূর্বপ্রস্তুতি।
আরও পড়ুন ঃ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নিয়ম
ড্রপশিপিং বিজনেস প্রক্রিয়া
ড্রপ শিপিং বিজনেস প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণার মাধ্যমে ড্রপ শিপিং বিজনেস কি
তা স্বচ্ছ ধারণা পাওয়া যায়। সুতরাং নিম্নে ড্রপ শিপিং বিজনেস প্রক্রিয়াটি তুলে
ধরা হলো-
- অনলাইন স্টোরে পণ্য লিস্টিং
- ক্রেতার মাধ্যমে আপনার প্ল্যাটফর্মে অর্ডার তৈরি করণ।
- ক্রেতার অর্ডারটি সাপ্লায়ারের কাছে প্রেরণ
- সাপ্লায়ার ক্রেতার কাছে পণ্য সরাসরি পৌঁছে দেয় এবং
- সাপ্লায়ারের দাম আর বিক্রয় মূল্যের দামের পার্থক্যটাই আপনার লাভ।
বাংলাদেশে ড্রপ শিপিং বিজনেস শুরুর করার পদ্ধতি
১। সঠিক নিশ নির্বাচন
সহজলভ্য নয় কিন্তু বাজারে চাহিদা ব্যাপক, নিশ হিসেবে আপনাকে সেসব পণ্য বাছাই করতে
হবে। এছাড়া ড্রপ শিপিংয়ের জন্য সহজে বহনযোগ্য পণ্য বাছাই করাই উত্তম। যেমন-
ট্রেনডি ফ্যাশন বা হিজাব, কসমেটিকস এবং ইউনিক গ্যাজেট ইত্যাদি।
২। বিশ্বস্ত সাপ্লায়ার নির্বাচন
বিশ্বস্ত সাপ্লায়ারের উপরই আপনার ব্যাবসার সুনাম অনেকাংশে নির্ভর করে, তাই
ব্যাবসা টিকিয়ে রাখতে আপনাকে অবশ্যই বিশ্বস্ত সাপ্লায়ার বা প্ল্যাটফর্ম নির্বাচন
করতে হবে। এক্ষেত্রে আপনি ০২ টি পন্থা অনুসরণ করতে পারেন-
লোকাল সাপ্লায়ার : ঢাকার চকবাজার ও ইসলামপুরের মতো হল সেলার মার্কেট থেকে
আপনি লোকাল সাপ্লায়ার খুঁজতে পারেন। তা ছাড়া আপনি রিসেলহাব বা ড্রপ বিডি
প্ল্যাটফর্ম গুলোর সাথে জয়েন হতে পারেন। এক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখতে হবে
তাহলে-
- রিটার্ন রিফান্ড পলিসি কেমন?
- দ্রুত ডেলিভারি দিতে সক্ষম কিনা?
- পণ্যের রিভিউ কেমন
গ্লোবাল সাপ্লায়ার : আপনি যদি আন্তর্জাতিক বাজারে আপনার পণ্য বাজারজাত
করতে চান; তাহলে আপনাকে আলিবাবা, দারাজ বা সিজে ড্রপ শিপিং ওয়েবসাইট থেকে
সাপ্লায়ার খোঁজে নিতে হবে।
৩। অনলাইন স্টোর তৈরি :
আপনাকে আপনার ব্যাবসা চালিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটি ওয়েবসাইট বা পেজ
তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি নিম্নোক্ত পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন-
- ফেসবুক পেজ তৈরি করে আপনি আপনার ব্যাবসা পরিচালনা করতে পারেন।
- ইউটিউব চ্যানেল তৈরি করে ছোট ছোট আকারে রিল ভিডিও করে ছাড়তে পারেন।
- ওয়েবসাইট তৈরির জন্য ওয়ার্ড প্রেস বা শপিফাই উ- কমার্স এবং wix ব্যবহার করতে পারেন।
বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন:- পিনটারেস্ট, টুইটার, ইন্সটাগ্রাম ও টিকটক প্রভৃতি
প্ল্যাটফর্মে অ্যাকাউনট তৈরি করে আপনি আপনার পণ্যের প্রচারণা চালাতে পারেন ছবি
আপলোড করার মাধ্যমে।
৪। পেমেন্ট পদ্ধতি :
ড্রপ শিপিং বিজনেস পরিচালনার ক্ষেত্রে আপনি পেমেন্ট পদ্ধতি হিসেবে সি ও ডি (ক্যাশ
অন ডেলিভারি) পদ্ধতি অনুসরণ করতে পারেন। এছাড়া এস এস এল কমার্স বা সূর্যপে, রকেট,
বিকাশ এবং নগদ পেমেন্ট পদ্ধতি আপনার পেমেন্ট গেটওয়ের সাথে যুক্ত করে নিতে পারেন।
৫। ডেলিভারি প্লাটফর্ম :
ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে আপনি দেশের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম পাঠাও,
Steed Fast, রেডেক্স, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এস এ পরিবহণ, কুরিয়ার
প্ল্যাটফর্ম গুলো বেছে নিতে পারেন।
৬। প্রমোশন ও বাজারজাতকরণ :
পণ্যের গুণাবলি ও পরিচিতি সম্পর্কে সঠিক কন্টেন্ট, ভিডিও এবং ভালোমানের ছবি
বিজ্ঞাপন আপনার ব্যাবসার প্রসার ব্যাপক হারে বৃদ্ধি করবে। এর জন্য সহায়ক হিসেবে
আপনি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইন্সটাগ্রাম মার্কেটিং, এবং পিনটারেস্ট
মার্কেটিং করতে পারেন। এছাড়া লোকাল
ইনফ্লুয়েন্সারের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন।
৭। বিজনেস রেজিস্ট্রেশন :
আপনি যদি লিগ্যাল রেজিস্ট্রেশন এর মাধ্যমে বিজনেস শুরু করেন তাহলে আপনার বিজনেসের
বিশ্বাসযোগ্যতা বাড়বে, তাই বিজনেস শুরু করার আগে অবশ্যই আপনাকে আপনার ব্যাবসা
রেজিস্ট্রেশন করে নিতে হবে। এক্ষেত্রে আপনার করণীয় পদক্ষেপ গুলো নিম্নরূপ
- VAT রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- আপনার ব্যাবসার ট্রেড লাইসেন্স করতে হবে।
- TIN নম্বর নিতে হবে।
৮। অর্ডার ম্যানেজমেন্ট ও কাস্টমার সার্ভিস :
আপনাকে আপনার ব্যাবসা দীর্ঘমেয়াদি করার লক্ষ্যে ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত করতে
হবে। এক্ষেত্রে আপনাকে নিম্নোক্ত উপায় অবলম্বন করতে হবে-
- মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের রিপ্লে দ্রুত দিতে হবে।
- প্রত্যেকটি অর্ডার ট্র্যাকিং দেওয়া বাধ্যতামূলক।
- পণ্য পরিবর্তন বা রিফানড ও রিটার্নের ক্ষেত্রে অত্যন্ত বিনয়ের সাথে বিষয়টি দেখতে হবে।
৯। বিজনেসের প্রসার ঘটানো :
আপনার ব্যাবসা যখন সম্পূর্ণ ভাবে চালু হবে তখন আপনাকে নিম্নলিখিত বিষয় গুলো
অনুসরণের মাধ্যমে আপনার বিজনেসের প্রসার ঘটাতে হবে। বিষয় গুলো নিম্নরূপ-
- অটোমেশন টুলস যেমন :- শপিফাই, ওবেরিও, ডিসিস ইত্যাদি ব্যবহার করতে হবে।
- নতুন পণ্য আপনাকে বাজারের চাহিদা অনুযায়ী যুক্ত করতে হবে।
- আপনাকে ব্যাবসায়িক প্রসার লাভের জন্য অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাড ক্যাম্পেইন করতে হবে।
- সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে টিম তৈরি করতে হবে এবং
- আপনাকে টিম তৈরির পর আপনার ব্যাবসা অনুযায়ী মার্কেটিংকে ভাগ করতে হবে।
১০। ঝুঁকি সমূহ :
ড্রপ শিপিং ব্যাবসা যদিও বাংলাদেশে সহজ, তথাপিও এই ব্যাবসা পরিচালনার জন্য আপনাকে
কিছু ঝুঁকির বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ঝুঁকি গুলো নিম্নরূপ
- জনপ্রিয় নিশের ক্ষেত্রে প্রতিযোগিতা একটু বেশি হবে।
- অনেক সময় অনেক সাপ্লায়ার নির্ভরযোগ্য নাও হতে পারে।
- দেশের বাহির তথা আন্তর্জাতিক বাজার থেকে অর্ডার আনতে অনেক সময় লাগে।
- নতুন ব্র্যানডে ক্রেতার আস্থা ফেরাতে আপনাকে অনেক বেগ পেতে হবে।
১১। ঝুঁকি এড়ানোর উপায় :
পরিকল্পনা মাফিক সঠিক দিকনির্দেশনা, কঠোর পরিশ্রম ও মানসম্মত ক্রেতার সার্ভিস
প্রদানের মাধ্যমে এহেন ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে আপনি মুক্তি পেতে পারেন। দক্ষিণ
এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় ই-কমার্স মার্কেটিং হলো :- বাংলাদেশ, কেন না-
- প্রায় ১৩ কোটি লোক বাংলাদেশে অনলাইনে যুক্ত থাকে।
- স্বল্প খরচে আপনি ব্যাবসা শুরু করতে পারেন।
- ফ্যাশন, হোম ডেকর, ইলেকট্রনিক পণ্য এবং গ্যাজেট সবচেয়ে বেশি বিক্রিতব্য পণ্য।
- ডেলিভারি পদ্ধতি, গুদাম, স্টক বা মজুত রাখার ঝামেলা থাকে না।
- বিদেশি বা দেশীয় সাপ্লায়ারের সাথে কাজ করা যায়
- সহজেই ব্যাবসা আপনি ছোট থেকে বড়ো করতে পারেন।
কিছু সাধারণ প্রশ্ন-উত্তর
১. রুট প্ল্যানিং কী?
উত্তর : পণ্য ডেলিভারির জন্য সবচেয়ে দ্রুত, কম খরচে এবং সাশ্রয়ী পথ বা রুট
নির্ধারণ করার প্রক্রিয়া।
২. এটি কীভাবে ড্রপ শিপিংয়ের খরচ কমায়?
উত্তর : ডেলিভারি গাড়ির যাতায়াত দূরত্ব এবং জ্বালানি খরচ কমিয়ে এটি সরাসরি
পরিচালন ব্যয় হ্রাস করে।
৩. রুট অপ্টিমাইজেশন বলতে কী বোঝায়?
উত্তর : ট্র্যাফিক, দূরত্ব এবং সময় বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে কার্যকরী
ডেলিভারি পথ বাছাই করা।
৪. এটি গ্রাহক সন্তুষ্টি কীভাবে বাড়ায়?
উত্তর : সঠিক সময়ে এবং দ্রুততম সময়ে পণ্য হাতে পৌঁছানোর মাধ্যমে গ্রাহকের বিশ্বাস
ও সন্তুষ্টি বাড়ে।
৫. ড্রপ শিপিংয়ে রুট প্ল্যানিংয়ের প্রধান প্রযুক্তি কী?
উত্তর : জিপিএস ট্র্যাকিং, এআই, রুট প্ল্যানার এবং লজিস্টিকস ম্যানেজমেন্ট
সফ্টওয়্যার।
৬. লজিস্টিকসের 'লাস্ট-মাইল ডেলিভারি' কী?
উত্তর : হাব বা ফুলফিলমেন্ট সেন্টার থেকে পণ্যটি চূড়ান্তভাবে গ্রাহকের দরজায়
পৌঁছে দেওয়ার শেষ ধাপ।
৭. একাধিক সরবরাহকারী থাকলে কী সমস্যা হয়?
উত্তর : আলাদা জায়গা থেকে পণ্য আসায় শিপিং সমন্বয় করা কঠিন হয় এবং ডেলিভারি খরচ
বেড়ে যায়।
৮. ট্র্যাফিক জ্যামের ক্ষতি কীভাবে এড়ানো যায়?
উত্তর : রিয়েল-টাইম ট্র্যাফিক ডেটা বা লাইভ ট্র্যাফিক ডেটা ব্যবহার করে
তাৎক্ষণিকভাবে বিকল্প রুট বেছে নিয়ে।
৯. রুট প্ল্যানিং কি পুনরায় ক্রয়ের হার বা রিপিট পারচেজ বাড়ায়?
উত্তর : হ্যাঁ, নির্ভরযোগ্য ও দ্রুত ডেলিভারির কারণে খুশি হয়ে গ্রাহকরা একই দোকান
থেকে বারবার পণ্য কেনেন।
১০. ড্রপশিপিংয়ে ট্র্যাকিং কেন জরুরি?
উত্তর : পণ্যটি বর্তমানে কোথায় আছে তা নিশ্চিতভাবে জানতে এবং গ্রাহককে সঠিক
ডেলিভারি সময় বা ই টি এ জানাতে।
উপসংহার
স্বল্প খরচে ই-কমার্স ব্যাবসা আরম্ভ করার অন্যতম মাধ্যম হলো-ড্রপ শিপিং ব্যাবসা।
সঠিক পণ্য বাছাই, বিশ্বস্ত সাপ্লায়ার, মানসম্পন্ন বা ভালো মার্কেটিং ব্যবস্থা ও
সঠিক দিক নির্দেশনা থাকলে খুবই স্বল্প সময়ে স্বল্প পুঁজিতে একটি লাভজনক ব্যাবসা
দার করানো যায়।
আরও পড়ুন ঃ মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে ২০২৬
সুতরাং, এখনই সঠিক পদক্ষেপটা গ্রহণ করুণ এবং আপনি এখনই পরিকল্পনা করুণ, কেন না
সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার জন্য এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

.webp)
এম এস আফজাল এজেন্সির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url