ছাদ ব্যবহার করে মাসিক আয়ের কার্যকর উপায়
ছাদ ব্যবহার করে মাসিক আয়ের কার্যকর উপায়
বাড়ির ছাদ ব্যবহার করে মাসিক আয় করার কার্যকর উপায় জানুন। ছাদে সবজি চাষ,
নার্সারি, মৌমাছি পালন, সৌরবিদ্যুৎ, মোবাইল টাওয়ার, বিলবোর্ড ও রুফটপ ক্যাফে
থেকে আয় করার বাস্তবসম্মত ধারণা।ফলে মানুষ বিকল্প হিসেবে ফসলি জমি বা চাষাবাদের
জন্য বাড়তি আয়ের উৎস হিসেবে বাড়ির ছাদ বা উঠান-আঙিনা বেছে নিচ্ছে।
বিশেষ করে, রাজধানী ঢাকাসহ প্রায় সব জেলা শহর গুলোর বাড়ির ছাদ বা উঠান-আঙিনা
হয়ে উঠছে একেকটি ফলদ বাগান বা সবজি বাগান। বহির্বিশ্বের মতো আমাদের দেশও বাড়ির
ছাদ ব্যবহার করে অনেক অর্থ উপার্জন করছে। এমনকি বাড়ির ছাদ ভাড়া দিয়েও অর্থ
উপার্জন করা যায়। আমরা বাড়ির ছাদ থেকে যে সব উপায়ে অর্থ উপার্জন করতে পারি, তা
নিম্নে দেওয়া হলো-
পোস্ট সূচিপত্রঃ ছাদ ব্যবহার করে মাসিক আয়ের কার্যকর উপায়
- অ্যালোভেরা বা ঘৃতকুমারী চাষের দ্বারা আয়
- ফলদ বাগান বা সবজি চাষের মাধ্যমে আয়
- বাহারি বা ফুলগাছ চাষের মাধ্যমে আয়
- বাণিজ্যিক নার্সারি তৈরির মাধ্যমে আয়
- পোলট্রি, বা টার্কি মুরগির চাষের মাধ্যমে আয়
- ছাদে মৌমাছি চাষের মাধ্যমে আয়
- ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প ব্যবহারের মাধ্যমে আয়
- ছাদে মোবাইল টাওয়ার ভাড়া দেওয়ার মাধ্যমে আয়
- ছাদে বিলবোর্ড ভাড়া দেওয়ার মাধ্যমে আয়
- ছাদে রেস্তোরাঁ বা ক্যাফে হিসেবে আয়
- উপসংহার
অ্যালোভেরা বা ঘৃতকুমারী চাষের দ্বারা আয়
অ্যালোভেরা বা ঘৃতকুমারী চাষ একটি লাভজনক ব্যাবসা। বাসার ছাদে বাণিজ্যিকভাবে
স্বল্প পুঁজিতে অ্যালোভেরা বা ঘৃতকুমারী চাষ করা যায়। সঠিক পরিচর্যার মাধ্যমে
অ্যালোভেরা বা ঘৃতকুমারী চাষ বেকারত্বের হার কমানোর পাশাপাশি অধিক অর্থ উপার্জন
করা যায়।
বেলে-দোআঁশ মাটি বাছাই করুন এবং পরিপক্ব ‘সাকার’ রোপণের জন্য সংগ্রহ করুন। কিছু
গোবর বা জৈব সার মিশিয়ে নিন। এমনভাবে চারা রোপণ করতে হবে, যাতে দুই চারার মাজে
৪০-৫০ সে. মি. দূরত্ব বজায় থাকে।
প্রায়ই ৮-১০ মাস পর থেকে পাতা সংগ্রহ করা যায়। প্রসাধনী, ঔষধ ও খাদ্য
প্রক্রিয়াজাত কারি প্রতিষ্ঠানে বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। বাড়ির ছাদে
অ্যালোভেরা চাষ করে দেশের অর্থনীতির উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা
যায়। অধিকিন্তু অ্যালোভেরা চাষের মাধ্যমে মাসে ২০০০০-৩০০০০ টাকা আয় করা সম্ভব।
ফলদ বাগান বা সবজি চাষের মাধ্যমে আয়
জনসংখ্যার অধিক বৃদ্ধির জন্য চাষযোগ্য জমি দিন দিন হ্রাস পাওয়ায় দেশে
বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। যার ফলে দেশের সব শ্রেণির মানুষের জীবন-যাপন
অস্বাভাবিক হয়ে পড়েছে। এমতাবস্থায়, দেশের বেকারত্ব দূরীকরণের জন্য এবং দেশের
অর্থনৈতিক চাকা কে সচল করতে বাড়ির ছাদে ফলদ-বৃক্ষ বা সবজি চাষ অধিক কার্যকর
একটি পদক্ষেপ।
যার ফলে স্বল্প পুঁজিতে বাড়তি অর্থ উপার্জন করা সম্ভব। বাড়ির ছাদ ব্যবহার করে ফলদ-বৃক্ষ বা সবজি চাষের মাধ্যমে একদিকে যেমন দেশের অর্থ নিতিকে সমুন্নত রাখা যায়, তেমনি “কৃষিজ অরগানিক ফলের” এবং “কীটনাশকমুক্ত সবজির” চাহিদা মেটানোর মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব হয়।
সঠিকভাবে বা উপায়ে, বাড়ির ছাদে ফলদ-বৃক্ষ বা সবজি চাষের মাধ্যমে স্বাবলম্বী হয়ে দেশের জনগণ কে বোঝা না বানিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করা যায়। এছাড়া বাড়ির ছাদে ফলদ-বৃক্ষ বা সবজি চাষের মাধ্যমে মাসে কমপক্ষে ১৫০০০-২৫০০০ টাকা আয় করা যায়।
আরও পড়ুনঃ বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরুর সম্পূর্ণ গাইড
বাহারি বা ফুলগাছ চাষের মাধ্যমে আয়
বাড়ির ছাদে বাহারি ফুলের চাষ একটি লাভজনক ব্যাবসা। বাণিজ্যিকভাবে বাড়ির ছাদে
বাহারি ফুলের চাষ করে দেশের অর্থনীতির সমৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করা যায়।
সেই সাথে দেশের বেকারত্বর হার কমিয়ে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা যায়।
বাড়ির ছাদে বাহারি বা ফুল গাছ চাষ করার জন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে তা
নিম্নরূপ।
- বাড়ির ছাদের আয়তন নির্ধারণ করুন এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুন।
- ফুল গাছের জাত নির্বাচন করার পর সে অনুযায়ী টব সংগ্রহ করতে হবে।
- ছাদে ফুলের বাগান করার ক্ষেত্রে টব সংগ্রহ করা হলে মাটি সংগ্রহ করতে হবে, এক্ষেত্রে দোআঁশ মাটি সংগ্রহই উত্তম হবে। সেই সাথে গোবর, সার ও আবর্জনা, পচা জৈব সার সংগ্রহ করে রাখতে হবে।
- টব রাখার জন্য আপনি ইট বা পাটের বস্তা বিছিয়ে রাখুন আর বাড়ির ছাদ নষ্ট না হওয়ার জন্য য়াটারপ্রুফ কোটিং দিন।
- গাছ নির্বাচনে খেয়াল রাখতে হবে যেন ভালোমানের ফুলগাছ হয়- যেগুলোর মার্কেট চাহিদা বেশি আছে। যেমন-গোলাপ,গাদা, বেলি, জবা, ডালিয়া এবং বাহারি পাতার জন্য ম্যানিপ্ল্যানট, পাতাবাহার, পাম ইত্যাদি বাছাই করায় ভালো।
- মাটি প্রস্তুতির ক্ষেত্রে মাটিতে গোবর, জৈব সার ও বালু মিশিয়ে প্রস্তুত করতে হবে এবং বিশ্বস্ত কোনো নার্সারি থেকে চারা সংগ্রহ করে রোপণ করতে হবে। চারা রোপণের সময় খেয়াল রাখতে হবে যেন টবের নিচ ফুটা থাকে পানি নিষ্কাশনের জন্য। নিয়মিত সেচ ও সার প্রয়োগ করতে হব। গাছে মাকড়সা বা যে-কোনো পোকার আক্রমণ হলে তা কেটে ফেলতে হবে অথবা নিম পাতার লিকুইড স্প্রে করতে হবে।
বাণিজ্যিক নার্সারি তৈরির মাধ্যমে আয়
আপনি বাসা বা বাড়ির ছাদে বাণিজ্যিকভাবে নার্সারি তৈরি করতে পারেন। খুব কম সময়ে
আপনি অল্প পুঁজি নিয়ে নার্সারি বাবসা শুরু করতে পারেন। আপনি কোনো বীজের দোকান
থেকে কিছু বীজ কিনে তা থেকে চারা উৎপাদন করতে পারেন। নারী-পুরুষ উভয়ই, এমনকি
ছেলে-মেয়ে সবাই মিলে কাজের ফাঁকে ফাঁকে সঠিক পরিশ্রম ও যত্নের মাধ্যমে
বাসা-বাড়ির ছাদকে বাগানে রূপান্তর করা যায়।
সিজনাল গাছের চারা উৎপাদন ছাড়া গাছের কলম গ্রাফটিং-এর মাধ্যমে আপনি একটি লাভজনক
ব্যাবসা শুরু করতে পারেন। কাঠগোলাপ, বাগানবিলাসি, গোলাপ, গাঁদা, জবা, ইত্যাদি
গাছের চাহিদা বাজারে ব্যাপক। আপনি এ সব গাছের চারা উৎপাদন বা কলম গ্রাফটিং এর
ব্যাবসা করে মাসে একটি ভালো মানের আয় করতে পারেন।
ছাদে বা বাগানে একটি মিনি বাগান তৈরি করার জন্য যে সব ধাপ অনুসরণ করা প্রয়োজন, তা স্টেপ বাই স্টেপ তুলে ধরা হলো-
- প্রথমে আপনি আপনার ছাদের পরিমাপ করুন।
- কিছু উর্বর দোআঁশ মাটি সংগ্রহ করে গুড়া করে রাখুন।
- কিছু প্লাস্টিক বা মাতির তব আপনির ছাদের মাপ অনুযায়ী সংগ্রহ করুন।
- প্লাস্টিকের টব হলে, স্ট্যান্ড, অন্যথায় বেড-এর জন্য ধানের তুষ জোগাড় করুন।
- মাটি গুলোকে টবে ভরার পূর্বে জৈব সার বা কমস্ট সার মাটির সাথে মিশিয়ে নিন।
- মাটি গুলোকে ভালোভাবে মিশিয়ে টবে ভরুন বা ব্যাড করুন।
- ভালোমানের নার্সারি থেকে বা ভালো জাতের বীজ পাওয়া যায় এমন দোকান থেকে বীজ সংগ্রহ করুন।
- চারা বপন শেষ হলে, একটু উঁচু করে মাচান করে দিন-যাতে রোদ না লাগে।
- বীজ বপনের পর পানির সেচ দিন।
- পানি জমে ছাদ যাতে নষ্ট না হয় সেজন্য আপনাকে পাইপের ব্যবস্থা করুন।
- চারা গজানোর পর থেকে নিয়মিত সঠিকভাবে যত্ন নিন।
- চারা বিক্রি করার জন্য আপনি বাজারে উথাতে পারেন।
পোলট্রি, বা টার্কি মুরগির চাষের মাধ্যমে আয়
আধুনিক খামার ব্যবস্থায় বাসার ছাদে টার্কি মুরগি পালন লাভজনক ব্যাবসা। তা ছাড়া
বাজারে মাংসের চাহিদা ব্যাপক, আপনি চাইলে বাসার ছাদে পোলট্রি টার্কি মুরগির খামার
করতে পারেন। পোলট্রি খামার বা টার্কি মুরগির খামার উভয়ই অত্যন্ত লাভজনক একটি
ব্যাবসা।
তবে পোলটি খামার এর চেয়ে টার্কির খামার অত্যন্ত জনপ্রিয় এবং বাস্তব সম্মত একটি
ব্যাবসা, নিচে সংক্ষিপ্ত আকারে টার্কি মুরগির খামারি ব্যাবসার পদ্ধতি তুলে ধরা
হলো-
পরিচয়
টার্কি মুরগি আসলে যুক্তরাষ্ট্রের একটি পরিচিত পাখি। এটি আমাদের দেশেও আবহাওয়ার সাথে বেশ মানানসই।এর জনপ্রিয় কয়েকটি জাত হলো-
টার্কি মুরগি আসলে যুক্তরাষ্ট্রের একটি পরিচিত পাখি। এটি আমাদের দেশেও আবহাওয়ার সাথে বেশ মানানসই।এর জনপ্রিয় কয়েকটি জাত হলো-
১। নরফ্লক ব্ল্যাক,
২। ব্রড ব্রেস্টেড ব্লনজি
৩। হোয়াইট হল্যান্ড
৪। ব্রড ব্রেস্টেড হোয়াইট
২। ব্রড ব্রেস্টেড ব্লনজি
৩। হোয়াইট হল্যান্ড
৪। ব্রড ব্রেস্টেড হোয়াইট
- আপনি যদি খামার করতে আগ্রহী হন, তাহলে আপনাকে যেভাবে শুরু করতে পারেন তা হলো-আপনাকে ঘর তৈরির জন্য মেঝে উঁচু, শুকনো, হাওয়াযুক্ত ও পরিষ্কার রাখতে হবে। আপনাকে প্রতিটি টার্কির জন্য ৩-৪ স্কয়ার ফিট জায়গা নির্বাচন করতে হবে।
- যথেষ্ট আলো ও বাতাস চলাচল করতে পারে এমন জায়গায় ছাদ বা টিন দিয়ে ঘর বানাতে হবে।
- ধানের তুষ বা কাঠের গুড়া দিয়ে ৫-৭ সেমি পুরুত্বের বিছানা তৈরি করেন।
- সুষম খাদ্যের উপর নির্ভর করে।
- দৈনিক ভাত, গম, সবুজ ঘাস, ভুট্টা খাবার হিসেবে সরবরাহ করতে পারেন।
- খাবারের পাশাপাশি আপনি দৈনিক ঠান্ডা ও পরিষ্কার পানি দিতে পারেন।
একটি টেবিলের মাধ্যমে টার্কির সুষম খাদ্যের তালিকা দেওয়া হলো-
| বয়স | খাদ্যের ধরণ | শতকরা বা % | পরিমাণ |
|---|---|---|---|
| ০-৫০ দিন | Starter Feed | ২৮-৩০ % | ৫০-১১০ গ্রাম |
| ৫০-১৪০ দিন | Grower Feed | ২২-২৫ % | ১১০-১৬০ গ্রাম |
| ১৪০ দিনের পর | Finisher feed | ১৮-২০ % | ১৬০-২০০ গ্রাম |
- আপনি ১ টি পুরুষ টার্কির জন্য ৫-৬ টি স্ত্রী টার্কি রাখতে পারেন।
- একটি টার্কি ২১০-২৪০ দিনের মধ্যে ডিম দিতে শুরু করে এবং ২৭-২৮ দিনের মধ্যে বাচ্চা দিতে শুরু করে।
- আপনাকে নিয়মিত খেয়াল রাখতে হবে।
- পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে আপনি নিয়মিত খামার ধৌতকরণ করুন।
- নিয়মিত আপনি জীবাণুনাশক স্প্রে করুন।
- ১৫০-১৮০ দিনের মধ্যে একটি টার্কি মুরগির ওজন প্রায় ৮-১০ কেজি হয়। প্রতি কেজি মাংস ৪০০-৫০০ টাকা দরে বিক্রি হয়।
বাচ্চা টার্কির টিকা দানের সময়সূচি নিম্নরূপ।
| বয়স বা দিন | টীকার নাম | দেওয়ার জায়গা |
|---|---|---|
| ০৭ দিন | নিউ ক্যাসল | চোখে বা নাকে |
| ২১ দিন | গ্যাম্বার | পানির মাধ্যমে |
| ৩০ দিন | ফাউল ফক্স | পাখার দ্গায় ইঞ্জেকশনের মাধ্যম |
| ৬০ দিন | নিউ ক্যাসল | পানির মাধ্যমে |
ছাদে মৌমাছি চাষের মাধ্যমে আয়
বর্তমান সময়ে শহর ও গ্রামের বাসাবাড়ির অব্যবহৃত ছাদকে আয়বর্ধক সম্পদে পরিণত
করার অন্যতম কার্যকর উপায় হল, ছাদে মৌমাছি চাষ। আপনি যদি আধুনিক ও বৈজ্ঞানিক
পদ্ধতি মেনে ছাদের উপর মৌমাছি পালন করলে মধু ও মোম উৎপাদন কের বাড়তি আয় করতে
পারেন। পরিবেশবান্ধব এই উদ্যোগটি কম খরচে আপনি শুরু করতে পারেন।
বাংলাদেশের আবহাওয়া ও ফুলের বৈচিত্র্য ছাদে মৌমাছি চাষের জন্যও বেশ উপযোগী।
আপনি যদি ছাদে ফুল, ফল কিংবা সব্জির বাগান করেন তাহলে আপনি তার পাশাপাশি
মৌমাছির বাক্স স্থাপ্ন করার মাধ্যমে মৌমাছি চাষ করে মধু উৎপাদনের সুযোগ নিতে
পারেন। সঠিক পরিকল্পনা, উন্নত মানের মৌবাক্স এবং নিয়মিত ব্যবস্থাপনার মাধ্যমে
ছাদে মৌমাছি পালন পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের একটি
নির্ভরযোগ্য উৎস হতে পারে।
ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প ব্যবহারের মাধ্যমে আয়
আপনি আপনার বাসাবাড়ির বা শিল্প-কারখানার ছাদ খালি না রেখে সৌরবিদ্যুৎ ব্যবস্থা
স্থাপন করুন, তাতে আপনার যেমন : বিদ্যুৎ চাহিদা পূরণ হবে, তেমনি আপনি আপনার
বিদ্যুৎ বিল কমাতে পারবেন। বিদ্যুতের ক্রমবর্ধমান মূল্য এবং জ্বালানি সংকটের
সময়ে সৌরশক্তি একটি সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে জনপ্রিয়তা অর্জন
করেছে।
আরও পড়ুনঃ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নিয়ম
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন এখন আগের চেয়ে সহজতর হয়েছে, কারণ- সহজ
ঋণ সুবিধা, বিভিন্ন রকম ভর্তুকি এবং সরকারি সহায়তা। আপনি যদি একবার সোলার
প্যানেল স্থাপন করেন তাহলে আপনি দীর্ঘদিন তুলনামূলক কম রক্ষণাবেক্ষণ খরচে
বিদ্যুৎ উৎপাদন করা যায়। আপনি আপনার ছাদের সঠিক ব্যবহার করে আপনার পরিবারের
মাসিক খরচ কমিয়ে অতিরিক্ত আর্থিক সুবিধা অর্জনের সুযোগও তৈরি করতে পারেন।
ছাদে মোবাইল টাওয়ার ভাড়া দেওয়ার মাধ্যমে আয়
বর্তমান সময়ে আপনার বাড়ির ছাদকে শুধু অব্যবহৃত জায়গা হিসেবে না দেখে আয়ের একটি
সম্ভবনাময় সম্পদ হিসেবে বিবেচনা করতে পারেন। আপনি আপনার বাড়ির ছাদ বিভিন্ন
মোবাইল নেটওয়ার্ক কোম্পানির নিকট ভাড়া প্রদানের মাধ্যমে বাড়তি আয় করতে পারেন।
এতে অতিরিক্ত কোন ব্যাবসা পরিচালনার ঝামেলা ছাড়াই দীর্ঘমেয়াদি আয় করতে পারেন।
মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো বাড়ি বা প্রতিষ্ঠানের মালিকের সাথে চুক্তি করে
নির্দিষ্ট সময়ের জন্য ছাদ ব্যবহার করে থাকে। আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন
তাহলে বাড়ির ছাদ ব্যবহার করে একটি স্থায়ী ও কার্যকর আয়ের উৎসে পরিণত করতে
পারেন, যা আপনার সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারেন।
ছাদে বিলবোর্ড ভাড়া দেওয়ার মাধ্যমে আয়
বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা প্রচারের জন্য দৃশ্যমান স্থানে বিলবোর্ড
স্থাপন করতে আগ্রহী থাকে, আপনি সেসব প্রতিস্থান কে টার্গেট করতে পারেন। এটি এম
একটি আয়ের উৎস, যেখানে একবার চুক্তি করে দীর্ঘ সময় ধরে তুলনামূলক কম সময়ে অধিক
পরিমাণে আয় করতে পারেন।
আপনাকে বিলবোর্ড স্থাপ্নের আগে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি, ভবনের কাঠামোগত
সক্ষমতা এবং নিরাপত্তা বিষয়গুলো অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। আইনগত
প্রক্রিয়া ও সঠিক পরিকল্পনা অনুসরণ করে আপনি আপনার বাড়ির ছাদকে একটি লাভজনক
সম্পদে পরিণত করুন।ফলে বাড়তি কোনো ব্যবসা পরিচালনা ছাড়াই ছাদ ব্যবহার করে
স্থায়ী আয়ের পথ তৈরি করুন।
ছাদে রেস্তোরাঁ বা ক্যাফে হিসেবে আয়
একসময় যে ছাদটি শুধু কাপড় শুকানোর কাজে ব্যবহৃত হতো, আজ সেটিই হতে পারে একটি
জনপ্রিয় ক্যাফের ঠিকানা। শহরের ব্যস্ত জীবনে খোলা আকাশের নিচে চা-কফি বা খাবার
উপভোগ করার চাহিদা বাড়ছে। তাই পরিকল্পিতভাবে ছাদকে সাজিয়ে তুললে এটি নিয়মিত
আয়ের একটি আকর্ষণীয় উৎসে পরিণত হতে পারে।
ছাদভিত্তিক রেস্তোরাঁর সবচেয়ে বড়ো সুবিধা হলো এর ভিন্নধর্মী পরিবেশ। সুন্দর
আলোকসজ্জা, কিছু সবুজ গাছপালা এবং মানসম্মত সেবার সমন্বয়ে সাধারণ একটি ছাদকেও
লাভজনক ব্যবসায় রূপ দেওয়া সম্ভব। সঠিক ব্যবস্থাপনায় এই উদ্যোগ থেকে দীর্ঘমেয়াদে
ভালো আয় করা যায়।
উপসংহার
বাড়ির অব্যবহৃত ছাদকে সঠিক পরিকল্পনার মাধ্যমে লাভজনক সম্পদে পরিণত করা সম্ভব।
কৃষিকাজ, সৌরবিদ্যুৎ, মৌমাছি পালন, মোবাইল টাওয়ার, বিলবোর্ড কিংবা রুফটপ ক্যাফে
প্রতিটি উদ্যোগই আয়ের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে যে কোনো উদ্যোগ শুরুর
আগে প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা এবং আর্থিক পরিকল্পনা নিশ্চিত করা জরুরি।
নিজের সামর্থ্য, অবস্থান ও বাজেট অনুযায়ী উপযুক্ত পদ্ধতি নির্বাচন করলে ঝুঁকি
কমে এবং সফলতার সম্ভাবনা বাড়ে। সঠিক ব্যবস্থাপনা ও ধারাবাহিক যত্নের মাধ্যমে
ছাদ শুধু একটি খালি জায়গা নয়, বরং দীর্ঘমেয়াদি আয় এবং সম্পদের মূল্য বৃদ্ধির
একটি কার্যকর মাধ্যম হয়ে উঠতে পারে।

.webp)
এম এস আফজাল এজেন্সির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url